News71.com
 Bangladesh
 23 Oct 23, 12:25 PM
 176           
 0
 23 Oct 23, 12:25 PM

তফসিল নভেম্বরে, নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহেঃ ওবায়দুল কাদের

তফসিল নভেম্বরে, নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহেঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আগামী সংসদ নির্বাচনের তফসিল এবং ভোট গ্রহণের সম্ভাব্য সময় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তপশিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে। আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।’ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে নির্বাচন কমিশন সূত্রে নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার কথা গণমাধ্যমে এসেছে।

 

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ নয়, উচ্চ আদালত বাদ দিয়েছেন। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না।' বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, অবরোধ আর দখলের হুমকি দিয়ে ক্ষমতার খায়েশ পূরণ হবে না। জ্বালাও-পোড়াওয়ের হুমকি আসছে। পরিত্রাণ পেতে একজনই আছেন, তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন