News71.com
 Bangladesh
 23 Oct 23, 12:20 PM
 106           
 0
 23 Oct 23, 12:20 PM

ঘূর্ণিঝড় হামুন দেশে আঘাত হানতে পারে বৃহস্পতিবার

ঘূর্ণিঝড় হামুন দেশে আঘাত হানতে পারে বৃহস্পতিবার

 

নিউজ ডেস্কঃ আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তেজ’ এর রেশে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত বাংলাদেশের আকাশে বেড়েছে মেঘের আনাগোনা। বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠেছে। সাগরের পশ্চিম-মধ্য এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ‘হামুন’ নাম নিয়ে আগামী বৃহস্পতিবার দেশে আঘাত হানতে পারে।

 

এটি এখনও সাগরে নিম্নচাপ আকারে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি বাংলাদেশ বা ভারতের উপকূলের দিকে আসবে নাকি দুর্বল হয়ে সাগরে মিলিয়ে যাবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। আরব সাগর ও বঙ্গোপসাগরে একযোগে বৈরী আবহাওয়ার প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত আগামী কয়েক দিন বৃষ্টি ঝরবে, তা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন