News71.com
 Bangladesh
 23 Oct 23, 12:18 PM
 100           
 0
 23 Oct 23, 12:18 PM

ভোট অবাধ ও নিরপেক্ষ হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভোট অবাধ ও নিরপেক্ষ হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, কাউকে জয়ী করার দায়িত্ব নিতে পারব না- ভোট অবাধ ও নিরপেক্ষ হবে। এই ভোটে সবাইকে জিতে আসতে হবে। আমি কারও চেহারা দেখে মনোনয়ন দেব না। দেখে শুনে জনপ্রিয় ব্যক্তিদের নমিনেশন দেবো। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। যাকে নমিনেশন দেব তার জন্য কাজ করতে হবে। নমিনেশন পান না পান নৌকার বিরোধীতা করা যাবে না।’ যারা নৌকার বিরোধীতা করবে তাদের রাজনীতি চিরতরে শেষ বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন।

 

শেখ হাসিনা বলেন, পশ্চিমা শক্তির অনেকেই বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচাল করে তাদের পোষ্য সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপি এসে নির্বাচনী প্রক্রিয়াকে ভন্ডুল করতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করেন তিনি। এজন্য সংসদ নেতা শেখ হাসিনা দলীয় এমপিদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। রোববার (২২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

 

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বিভেদ ভুলে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরোপুরি পচাত্তরের পূর্বাবস্থা বিরাজ করছে। জাতীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন এবার হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই সবাইকে জিতে আসতে হবে। কমপক্ষে ৬০ ভাগ ভোটার কেন্দ্রে উপস্থিত করতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে। আমার কাছে সার্ভে রিপোর্ট রয়েছে। জয়ের সম্ভাবনা যার বেশি তাকেই মনোনয়ন দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন