News71.com
 Bangladesh
 22 Oct 23, 05:47 PM
 261           
 0
 22 Oct 23, 05:47 PM

২৮ অক্টোবর কিছুই ঘটবে না আশাবাদী ডিবি প্রধান

২৮ অক্টোবর কিছুই ঘটবে না আশাবাদী ডিবি প্রধান

 

 

নিউজ ডেস্কঃ ২৮ অক্টোবর প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ আশাবাদী যে, সেদিন কিছুই ঘটবে না। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিবিপ্রধান বলেন, এর আগেও আওয়ামী লীগ একই দিনে কর্মসূচি পালন করেছে। বড় কোনো সমস্যা হয়নি। সেদিনও (২৮ অক্টোবর) কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছি না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন