News71.com
 Bangladesh
 22 Oct 23, 05:46 PM
 290           
 0
 22 Oct 23, 05:46 PM

বিএনপির খায়েশ পূরণ হবে নাঃ ওবায়দুল কাদের

বিএনপির খায়েশ পূরণ হবে নাঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন-সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি। এসব করে লাভ হবে না। বিএনপির খায়েশ পূরণ হবে না। রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে। আওয়ামী লীগ বাদ দেয়নি। যে জিনিস নাই, সেটা দাবি করছে বিএনপি। এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন