
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার আবহাওয়া অধিদপ্তর সিনপটিক অবস্থা সম্পর্কে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।