
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন রোববার (২২ অক্টোবর) বিকাল ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে। গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন। এটি হবে চলতি জাতীয় সংসদের ২৫তম এবং চলতি বছরের পঞ্চম অধিবেশন। চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।
একাদশ সংসদ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান মতে, সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী দুই নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হচ্ছে। ফলে আসন্ন অধিবেশনটি হচ্ছে সংসদের শেষ অধিবেশন।