News71.com
 Bangladesh
 22 Oct 23, 01:25 PM
 154           
 0
 22 Oct 23, 01:25 PM

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারা শুরু

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারা শুরু

 

 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর প্রবেশপথগুলোতে সতর্ক পাহারা শুরু করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেইসঙ্গে ঢাকার প্রতিটি থানা এবং ওয়ার্ডেও এই কার্যক্রম শুরু হয়েছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ২৮ অক্টোবর ঢাকার প্রবেশপথগুলোর দূরবর্তী এলাকায় আশপাশের উপজেলার নেতাকর্মীর অবস্থান করার কথা রয়েছে।

 

আওয়ামী লীগের ঢাকা বিভাগের কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গণমাধ্যমকে বলেছেন, ‘তথাকথিত আন্দোলনের নামে কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এ জন্য রাজধানীর প্রবেশপথসহ নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি ও সতর্ক পাহারায় রয়েছেন। ঢাকায় অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী অস্ত্রধারী কাউকে দেখলেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন