News71.com
 Bangladesh
 22 Oct 23, 12:32 PM
 132           
 0
 22 Oct 23, 12:32 PM

বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে নাঃ মির্জা ফখরুল

বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে নাঃ মির্জা ফখরুল

 

 

নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এই দেশে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। সংখ্যালঘু বলে কিছু নেই। এ দেশ সবার। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা হাজার বছর ধরে দুর্গোৎসব পালন করছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়। অথচ এ দেশে ১৯৭১ সালে হিন্দু-বৌদ্ধ-মুসলিম সবাই একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছিল। একটিই লক্ষ্য ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণ করা। তাদের জাতীয়তাবাদী দর্শনেও বলা হয়েছে, এই বাংলাদেশ নির্দিষ্ট কোনো ধর্মের বা বর্ণের নয়। বরং এ দেশে বসবাসরত সবার। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াও বলেছেন, তিনি সংখ্যালঘুতায় বিশ্বাস করেন না। এখানে যারা বাস করেন সবাই বাংলাদেশি। কেউ সংখ্যায় কম হতে পারেন, কিন্তু অধিকার সবার সমান। সংবিধানেও এ কথাগুলোই বলা আছে। বিএনপি সেটাকে চর্চা করে ও লালন করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন