News71.com
 Bangladesh
 22 Oct 23, 12:31 PM
 136           
 0
 22 Oct 23, 12:31 PM

ইভ্যালির প্রকৃত পাওনাদাররা অর্থ ফেরত পেতে পারেনঃ হাইকোর্ট

ইভ্যালির প্রকৃত পাওনাদাররা অর্থ ফেরত পেতে পারেনঃ হাইকোর্ট

 

 

নিউজ ডেস্কঃ আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অবসায়ন ও পাওনা অর্থ ফেরত চেয়ে রিট মামলায় পক্ষভুক্ত হতে এক গ্রাহকের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি এ রিট খারিজ করে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালির কোনো গ্রাহক যদি প্রকৃত পাওনাদার প্রমাণিত হন তাহলে ১৯৯৪ সালের কোম্পানি আইনের অধীনে সেই পাওনা আদায়যোগ্য। তিনি পাওনা পেতে পারেন। তবে এই মুহূর্তে পাওনা ফেরত চেয়ে রিটে কোনো আবেদনকারীকে পক্ষভুক্ত করলে ফ্লাডগেট (রেসট্রিকশন তুলে নেওয়া) খুলে যাবে। এতে সমস্যা বহুগুণ বেড়ে যাবে। 

 

মো. মোহসান হোসেন নামের ওই গ্রাহকের পক্ষভুক্ত হওয়ার আবেদন খারিজ করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। সম্প্রতি রিট খারিজ সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদেশের কপি গণমাধ্যমের হাতে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন