News71.com
 Bangladesh
 22 Oct 23, 12:29 PM
 129           
 0
 22 Oct 23, 12:29 PM

বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, তাদের (বিএনপি) দ্বারা আক্রান্ত সংক্ষুব্ধ ব্যক্তিরা যেকোনো জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কীভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে, তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনোভাবেই সাড়া দিচ্ছে না।

 

তিনি বলেন, বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকি এ দেশের মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায়-জনগণই তাদের প্রতিহত করবে, জনগণ তাদের এসবের জবাব দেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের সব প্রস্তুতি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন