News71.com
 Bangladesh
 22 Oct 23, 12:28 PM
 107           
 0
 22 Oct 23, 12:28 PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু

 

 

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন