News71.com
 Bangladesh
 17 Jul 16, 08:43 PM
 435           
 0
 17 Jul 16, 08:43 PM

সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করতে ওয়াসাকে নির্দেশ.....

সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করতে ওয়াসাকে নির্দেশ.....

নিউজ ডেস্ক : মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম । আর পানি ব্যতীত কোন মানুষ বেঁচে থাকতে পারে না । পানির অপর নাম জীবন । এ চাহিদার কথা বিবেচনা করে -

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নগরবাসীর সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দেশের চারটি ওয়াটার সাপ্লাই এন্ড স্যুয়ারেজ অথরিটির (ওয়াসা) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসা’র সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় আরও বলেন, এ ব্যাপারে অর্থাৎ সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে কোন অজুহাত দেখানো যাবেনা। আগামী শুষ্ক মৌসুমের আগেই অবকাঠামোসহ সকল সমস্যা সমাধান করতে হবে।

তিনি বলেন, জীবনের জন্য সুপেয় পানি অপরিহার্য। আর পানি প্রাপ্তির অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই নগরবাসীর জন্য সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহায়তা করবে।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ৪টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমাদের ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ কারণে এখন থেকে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করতে হবে।

তিনি দেশের ওয়াসা সমূহের জবাবদিহিতা নিশ্চিত ও সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এ বিষয়ে একটি তদারকি সেল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন