News71.com
 Bangladesh
 22 Oct 23, 12:20 PM
 95           
 0
 22 Oct 23, 12:20 PM

জিয়াউর রহমান নির্বাচনি ব্যবস্থা নষ্ট করেছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জিয়াউর রহমান নির্বাচনি ব্যবস্থা নষ্ট করেছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ জিয়াউর রহমান শুধু ইনডেমনিটি অধ্যাদেশই নয়, নির্বাচনি ব্যবস্থা নষ্ট করা, হ্যাঁ-না ভোট, রাষ্ট্রপতি নির্বাচন, যেটি সামরিক আইন ও বিধান ভঙ্গ করে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, জাতির পিতার হাত ধরে বাংলাদেশের বিচার কাঠামো গঠিত হয়েছে। মানবাধিকার, ন্যায়বিচার, কৃষি, শিল্প, স্বাস্থ্য সব কিছু তিনি করে গেছেন। সমুদ্রসীমা বাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারও তিনি শুরু করেছেন। তিনি আরও বলেন, ‘যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা, যে স্বাধীনতার স্বপ্ন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, সেই স্বাধীনতার স্বপ্ন আমরাই বাস্তবায়ন করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন