News71.com
 Bangladesh
 21 Oct 23, 08:52 AM
 193           
 0
 21 Oct 23, 08:52 AM

আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

 

 

নিউজ ডেস্কঃ ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনায় শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন