News71.com
 Bangladesh
 21 Oct 23, 08:51 AM
 174           
 0
 21 Oct 23, 08:51 AM

আজ শনিবার দুর্গাপূজার মহাসপ্তমী

আজ শনিবার দুর্গাপূজার মহাসপ্তমী

 

নিউজ ডেস্কঃ মণ্ডপে মণ্ডপে ঢাকের বোল। শঙ্খধ্বনিতে মুখরিত প্রাঙ্গণ। দেবী দুর্গার আগমনী সুরে ভক্তকুল উলুধ্বনিতে মাতোয়ারা। শুক্রবার মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভে বেলগাছের নিচে ঘট স্থাপন করে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন। দেবী দুর্গার সঙ্গে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী।

 

দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। পূজা-অর্চনা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতাসহ নানা আয়োজনে মেতে উঠেছেন তারা। আজ শনিবার দুর্গাপূজার মহাসপ্তমী। দেবীর আগমন পূর্বাহ্নের মধ্যে সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। রয়েছে অঞ্জলি প্রদান। এবার দেবী দুর্গা ঘোটকে এসেছেন, যাবেনও ঘোটকে। তার মানে সবকিছু ছত্রভঙ্গ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন