
নিউজ ডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। ফলে একদিকে যেমন জটিলতা বাড়ছে, তেমনি তিনি দুর্বল হয়ে পড়ছেন। শুক্রবার খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।
ওই চিকিৎসক বলেন, মাঝেমধ্যেই ম্যাডামের সমস্যা জটিল হচ্ছে। অক্সিজেন কমে যাওয়াসহ একাধিক জটিলতা দেখা দিচ্ছে। তাই দ্রুত সিসিইউর সহায়তা প্রয়োজন হচ্ছে। গত বৃহস্পতিবারও তাঁকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাঁকে সিসিইউতে নিতে হচ্ছে।