News71.com
 Bangladesh
 20 Oct 23, 09:14 PM
 125           
 0
 20 Oct 23, 09:14 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু

 

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫১ হাজার ১০১। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে আটজনের ও ঢাকার বাইরে চারজনের। এ নিয়ে চলতি বছর মৃত্যু দাঁড়াল এক হাজার ২২৬ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু রোগীর এ সংখ্যা বাংলাদেশে এবারই এত বেশি। এর আগে গত ২০১৯ সালে সর্বোচ্চ এক লাখ এক হাজার ৩৫৪ রোগী ছিল। এরপর গত বছর রোগীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। এ বছরের ২১ আগস্ট ডেঙ্গু রোগীর সর্বোচ্চ রেকর্ড গড়ে। সেদিন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় দুই হাজার ১৯৭ রোগী ও মোট রোগীর সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে এক লাখ দুই হাজার ১৯১ জনে পৌঁছায়। সেদিন পর্যন্ত মৃত্যু ছিল ৪৮৫ জন। এরপর রোগী ও মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। বর্তমানে রোগী ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড চলছে বাংলাদেশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন