News71.com
 Bangladesh
 20 Oct 23, 07:34 PM
 140           
 0
 20 Oct 23, 07:34 PM

দেশে সোম মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাস

দেশে সোম মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাস

 

 

নিউজ ডেস্কঃ আগামী সোম বা মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। 

 

আর তাতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামী সোম বা মঙ্গলবার থেকে। দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, নিম্নচাপ হলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন