News71.com
 Bangladesh
 20 Oct 23, 07:26 PM
 212           
 0
 20 Oct 23, 07:26 PM

৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক ইসলামী আন্দোলনের

৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক ইসলামী আন্দোলনের

 

 

নিউজ ডেস্কঃ বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী ২৭ অক্টোবর সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল এবং ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে ছাত্র ও যুব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ ঘোষণা দেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সরকার দেশে উন্নয়নের কথা বলে সঠিক, কিন্তু নির্বাচন আয়োজনে ভয় পায় কেন? বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে উন্নয়ন হয়েছে, সরকারের বাবার টাকায় নয়। এ অবস্থায় আমরা বসে থাকলে চলবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন