News71.com
 Bangladesh
 20 Oct 23, 07:25 PM
 134           
 0
 20 Oct 23, 07:25 PM

এক দফা আন্দোলনে মরণপণ লড়াইয়ে নেতাকর্মীরা প্রস্তুতঃ আমীর খসরু

এক দফা আন্দোলনে মরণপণ লড়াইয়ে নেতাকর্মীরা প্রস্তুতঃ আমীর খসরু

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার পতনের এক দফা আন্দোলনে মরণপণ লড়াইয়ের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। আর এ আন্দোলন ক্ষমতার লড়াই না, দেশটাকে বাঁচানোর লড়াই, বাংলাদেশের মুক্তির লড়াই। এটাকে মাথায় রেখে জনগণ আজকে রাস্তায় নেমেছে।’

 

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা যেখানে গিয়েছি- এই যে রোড মার্চ হয়ে গেল, লোকজন বলছে, স্যার প্রোগ্রাম দেন, আমরা জীবন দিতে রাজি আছি। এরপর তো আর কিছু বলার থাকে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন