News71.com
 Bangladesh
 20 Oct 23, 02:26 PM
 105           
 0
 20 Oct 23, 02:26 PM

বিএনপি নেতারা ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেঃ ওবায়দুল কাদের

বিএনপি নেতারা ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরের মতো বিএনপির ২৮ অক্টোবরও একই পরিণতি হবে। ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুর হাটে, এখন কোথায় যাবে, সেটাই দেখার বিষয়। শুক্রবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।   

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করে। সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছে। তাদের শুভবোধ নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন