
নিউজ ডেস্ক: দেশে ফিরছে চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টসের সোনা জয়ী আরচারি দল। রাশিয়ার ইয়াকুশিয়াতে অনুষ্ঠিত ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে আরচারি ডিসিপ্লিনের রিকার্ভ বো ইভেন্টের মিশ্র দলগত প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করেছেন রাদিয়া আক্তার শাপলা ও হাকিম আহমেদ রুবেল।
সোনাজয়ী আরচারি দলটি আগামিকাল ভোর ৫ টায় কাতার এয়ারওয়েজের বিমানে করে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। সেখানেই ভিআইপ লাউঞ্জ চ্যামেলীতে ফেডারেশনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হবে স্বর্ণ জয়ী আরচ্যারি দলকে।