News71.com
 Bangladesh
 20 Oct 23, 10:25 AM
 141           
 0
 20 Oct 23, 10:25 AM

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

 

 

নিউজ ডেস্কঃ আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় শুক্রবার (২০ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার এ অবস্থা শনিবার (২১ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন রবিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন