
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় সাড়ে ৩ লাখ ব্যালট বাক্স প্রস্তুত। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিসে যাবে এসব ব্যালট বাক্স। এ ছাড়া প্রার্থীতা প্রত্যাহার শেষ হওয়ার এক দিন পরে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।
ভোট গ্রহণের ৮-৯ দিন আগেই ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী জেলা সদরে পাঠানো হবে। এদিকে জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আড়াই মাসের রোডম্যাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ এবং ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত ৯৪টি কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে। রোডম্যাপে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পাঁচটি কাজ শেষ করেই তফসিল ঘোষণার পরিকল্পনার কথা বলা হয়েছে।