News71.com
 Bangladesh
 19 Oct 23, 11:55 PM
 148           
 0
 19 Oct 23, 11:55 PM

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

 

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ‌‘চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবেন।’

 

‘আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবেন। ’ নির্বাচন শেষে পর্যবেক্ষক দলটি একটি প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছেন অশোক কুমার দেবনাথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন