News71.com
 Bangladesh
 19 Oct 23, 11:54 PM
 157           
 0
 19 Oct 23, 11:54 PM

নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার আগে মাগুরা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করেছি। এখন যারা নির্বাচনে আসবেন তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবেন। আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি কেউ যদি সন্ত্রাসবাদ করে তার জবাব জনগণই দেবে। এখন জনগণ কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করে না। জনগণ চায় সকল দলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন