News71.com
 Bangladesh
 19 Oct 23, 06:05 PM
 168           
 0
 19 Oct 23, 06:05 PM

গাজায় নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা বাংলাদেশের

গাজায় নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা বাংলাদেশের

 

 

নিউজ ডেস্কঃ ফি‌লি‌স্তি‌নের গাজায় হাসপাতা‌লে ইসরা‌য়ে‌লের হামলায় নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শ‌নিবার শোক‌ দিব‌সে অর্ধন‌র্মিত থাক‌বে বাংলাদেশের জাতীয় পতাকা। বৃহস্প‌তিবার রাজধানীর তেজগাঁও‌য়ে সড়ক ভব‌নে এক অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেন সরকারপ্রধান। 

 

এছাড়া শুক্রবার জুমার নামা‌জের পর গাজায় হতাহত‌দের জন্য দোয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী। ম‌ন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি। শেখ হা‌সিনা ব‌লে‌ন, ইসরা‌য়েল হাসপাতা‌লে যেভা‌বে হামলা ক‌রে‌ছে, নারী শিশু অসুস্থ মানুষ‌কে হত্যা ক‌রে‌ছে, এর নিন্দা জানাই। এ হামলা বন্ধ কর‌তে হ‌বে। ফিলি‌স্তি‌নি‌দের জ‌মি ফেরত দিতে হ‌বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন