News71.com
 Bangladesh
 19 Oct 23, 06:03 PM
 146           
 0
 19 Oct 23, 06:03 PM

ক্ষমতাসীনরা চান খালি মাঠে ওয়াকওভারঃ মির্জা ফখরুল

ক্ষমতাসীনরা চান খালি মাঠে ওয়াকওভারঃ মির্জা ফখরুল

 

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নিক ক্ষমতাসীনরা সেটি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা চান খালি মাঠে ওয়াকওভার। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের নেতা সাইফুদ্দিন আহমেদ মণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

 

গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রামের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচনি ব্যবস্থা সঠিকভাবে করার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে। ভোট দিতে পারব কি পারব না তার জন্য লড়াই করতে হচ্ছে। আমার ভোট আমি দিতে পারব কিনা তার জন্য লড়াই করতে হচ্ছে। কী দুর্ভাগ্য আমাদের, এমনভাবে কথা-বার্তা আসে আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকে, মনে হয় এটা তাদের পৈত্রিক সম্পত্তি এবং এটা একজনেরই সম্পত্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন