
নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমি চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিক। ভোটারের উপস্থিতি যদি না হয় তাহলে সেটা আমার বোনের (শেখ হাসিনা) জন্য কলঙ্ক জনক হবে। তিনি আরও বলেন, সংবিধান অনুসারে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আসন্ন নির্বাচনে ৭০-৮০ শতাংশ ভোট যদি কাস্ট হয়, জাল ভোট যদি দিতে না হয়, তাহলে আমার তো মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবের চাইতেও কিছুটা উপরে যেতে পারে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রয়োজন হলে আমরা ৩০০ আসনে প্রার্থী দিব। ’ বৃহস্পতিবার কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ‘মহাসড়কের পাশে ফেলে যাওয়া বৃদ্ধকে’ দেখতে এসে আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।