
নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়নপুর গ্রামে ফিরোজ আহমেদের নববিবাহিতা স্ত্রী আরাফা হোসেন অন্বেষাকে (১৯) অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার ৯ দিন পরও নববধূ উদ্ধার না হওয়ায় আজ রবিবার এবিএম সিদ্দিক নাসিম, মাসুদ, মামুনসহ আরও ৩ জনের বিরুদ্ধে নোয়াখালীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন তার স্বামী ফিরোজ আহমেদ।
ফিরোজ আহমেদ ও তার পরিবার বলেন, গত ৭ মার্চ বেগমগঞ্জের জয়নারায়নপুর গ্রামের প্রবাসী মোজাম্মেল হোসেনের কন্যা আরাফা হোসেন অন্বেষার সাথে একই গ্রামের মৃত শাহজাহানের পুত্র ফিরোজ আহমেদের বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী সুন্দরভাবে বসবাস করছিল। ঈদের পরদিন গত ৮ জুলাই অন্বেষা তার মাকে দেখার জন্য বাবার বাড়িতে যায়। এই একই গ্রামের এবিএম সিদ্দিক নাসিমের নেতৃত্বে ৩ জন বখাটে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পর ৯ দিন পার হলেও অন্বেষাকে উদ্ধার করা যায়নি। এই পরিস্থিতিতে নববধূকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করেছে তাদের পরিবার।