News71.com
 Bangladesh
 18 Oct 23, 08:50 PM
 176           
 0
 18 Oct 23, 08:50 PM

কাশিমপুর কারাগারের জেল সুপার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কাশিমপুর কারাগারের জেল সুপার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

 

 

নিউজ ডেস্কঃ ২ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

 

বুধবার মামলাটি করেন দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা। শাহজাহান আহমেদ এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের দায়িত্বে ছিলেন। দুদকের অনুসন্ধানে শাহজাহান আহমেদের নামে ৭২ লাখ ৯ হাজার ও স্ত্রী নুরুন নাহারের নামে ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকাসহ মোট ২ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তারা এই সম্পদের বৈধ উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন