News71.com
 Bangladesh
 18 Oct 23, 04:50 PM
 112           
 0
 18 Oct 23, 04:50 PM

রাজবাড়ীতে শাশুড়িকে কুপিয়ে হত্যাঃ পুত্রবধূর যাবজ্জীবন

রাজবাড়ীতে শাশুড়িকে কুপিয়ে হত্যাঃ পুত্রবধূর যাবজ্জীবন

 

 

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে শাশুড়িকে কুপিয়ে হত্যা মামলায় পুত্রবধূ রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন।  রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন