News71.com
 Bangladesh
 18 Oct 23, 09:35 AM
 182           
 0
 18 Oct 23, 09:35 AM

দুর্গাপূজার পর চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি বিএনপির

দুর্গাপূজার পর চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি বিএনপির

 

 

নিউজ ডেস্কঃ সরকার পতনের একদফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি। এবার ঢাকাকেন্দ্রিক সর্বাত্মক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলটি। এজন্য দুর্গাপূজার পর কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ রয়েছে। এতে ব্যাপক লোকসমাগম হবে বলে আশা করছেন দলটির সিনিয়র নেতারা। এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। 

 

আগামী ২৭ বা ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত পর্ব শুরু হতে পারে। আন্দোলন সুশৃঙ্খলভাবে সফল করতে ইতোমধ্যে সব পর্যায়ের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন