News71.com
 Bangladesh
 17 Jul 16, 07:24 PM
 402           
 0
 17 Jul 16, 07:24 PM

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ৩

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক: জমি নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে ১জন নিহত হয়েছে। আর এদের মধ্যে আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকালে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানী জামিরা গ্রামে বিবাদমান জমিতে হাল চাষকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনদের থেকে জানা যায়, আজ রবিবার সকালে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানী জামিরা গ্রামে বিবাদমান জমিতে প্রতিপক্ষরা হাল চাষ দিতে গেলে ওই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রাজু মিয়া, আব্দুল হাই, ছাইদুল ইসলাম এবং আব্দুল কালাম তাতে বাধা দেয়। তখন এই সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে।

আহত চার সহোদরকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত আব্দুল হাই মারা যান।

নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন আব্দুল হাইয়ের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করে এসে এ বিষয়ে তারা মামলা দায়ের করবে বলে তাকে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন