News71.com
 Bangladesh
 18 Oct 23, 12:02 AM
 168           
 0
 18 Oct 23, 12:02 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন পদত্যাগ না করেন এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন পদত্যাগ না করেন এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট॥

 

 

নিউজ ডেস্কঃ উত্তরসূরী না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন- এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। রিটের বিষয়ে শিগগিরই শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। এর আগে এ সংক্রান্ত রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোজাম্মেল হক। সংবিধান রক্ষার্থে জনস্বার্থে রিটটি করেছেন বলে জানান রিটকারী আইনজীবী। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী মোজাম্মেল হক বলেন, ‘আশঙ্কা করছি, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন- সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন