News71.com
 Bangladesh
 16 Oct 23, 11:23 PM
 157           
 0
 16 Oct 23, 11:23 PM

৩০ অক্টোবর এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু॥

৩০ অক্টোবর এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু॥

 

 

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম চলবে। এ কারণে ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়। এ বছর বোর্ড ও কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা। আর ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন