News71.com
 Bangladesh
 16 Oct 23, 11:21 PM
 129           
 0
 16 Oct 23, 11:21 PM

বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাত ধরে রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় গায়ক নকুল কুমার বিশ্বাস॥

বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাত ধরে রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় গায়ক নকুল কুমার বিশ্বাস॥

 

 

নিউজ ডেস্কঃ জীবনমুখী গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন বিখ্যাত গায়ক নকুল কুমার বিশ্বাস। এবার রাজনীতিতে নাম লেখালেন এই শিল্পী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিলেন তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। জানা যায়, সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিলেন রাজনীতিতে আসবেন। অবশষে সেই ঘোষণা বাস্তবে রূপ নিল।

 

নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েক মাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি। এ সময় তিনি গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন