News71.com
 Bangladesh
 16 Oct 23, 09:58 AM
 188           
 0
 16 Oct 23, 09:58 AM

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আলটিমেটাম দেবে বিএনপি॥

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আলটিমেটাম দেবে বিএনপি॥

 

 

 

নিউজ ডেস্কঃ সরকার পদত্যাগের এক দফা দাবিতে ‘আলটিমেটাম’ দেবে বিএনপি। আগামী ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ থেকে সরকারকে কয়েক দিনের সময় বেঁধে দিয়ে এই আলটিমেটাম দিতে পারে দলটি। দাবি না মানলে দুর্গাপূজার পর থেকেই শুরু হবে বিএনপির শেষ ধাপের আন্দোলন কর্মসূচি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই চূড়ান্ত এই কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে।এক্ষেত্রে ঢাকা ভিত্তিক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঢাকায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘেরাওসহ হরতাল, অবরোধ, এমনকি অসহযোগ-এর মতো কর্মসূচির কথাও বিএনপির পরিকল্পনায় রয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ সারা দেশের পাশাপাশি এখন থেকে সব কর্মসূচি হবে রাজধানী ঢাকা ভিত্তিক। এ সরকারের সময় শেষ হয়ে গেছে। আশা করি আসন্ন দুর্গাপূজার মধ্যেই সরকার পদত্যাগের সিদ্ধান্ত নেবে। অন্যথায় জনগণ এই সরকারের পতন ঘটাতে প্রস্তুত। এর মধ্যে সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে জনগণই সেই ক্ষমতা দখল করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন