News71.com
 Bangladesh
 16 Oct 23, 09:56 AM
 163           
 0
 16 Oct 23, 09:56 AM

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে আইনি বাধা নেইঃ আইনমন্ত্রী

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে আইনি বাধা নেইঃ আইনমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংলাপে বসতে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু কথা হলো, সংলাপ হতে হলে কিছু আইনি জিনিস, যেগুলো বাস্তবে আছে, সেগুলো মেনে সংলাপে আসতে হয়। সেগুলো না মানলে সংলাপ হয় না।’ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মশালা উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

বিরোধীদলীয় নেতা-কর্মীদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘আমি তাকে ভদ্রলোক হিসেবেই চিনি। ২০১৪ সালে আমি যখন আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিই, তখন মামলা জট কমানোর জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়। এখনও সেই সেলটা আছে। সেটাকে নিয়ে যদি কেউ রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য জনগণকে বিভ্রান্ত করেন, তবে আমার দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন