News71.com
 Bangladesh
 16 Oct 23, 09:54 AM
 131           
 0
 16 Oct 23, 09:54 AM

চিতলমারীতে আগুনে পুড়ে ৪ হাজার পাখির মৃত্যু

চিতলমারীতে আগুনে পুড়ে ৪ হাজার পাখির মৃত্যু

 

 

নিউজ ডেস্কঃ বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ে একটি খামারের ককাটেল ও বাজুরিকা জাতের চার হাজার পাখির মৃত্যু হয়েছে। রোববার উপজেলার সুরশাইল গ্রামের মোঃ শুভ্র শেখের পাখির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা ও এলাকাবাসী মিলে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়য়ন্ত্রণে আনে। এছাড়া আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ তরুণ উদ্যোক্তা শুভ্র শেখ বলেন, আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে পড়লাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল অদুদ বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে। এতে প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন