News71.com
 Bangladesh
 15 Oct 23, 09:17 AM
 113           
 0
 15 Oct 23, 09:17 AM

শুভ মহালয়ার মাধ্যমে আজ শারদীয় দুর্গোৎসবের যাত্রা শুরু॥

শুভ মহালয়ার মাধ্যমে আজ শারদীয় দুর্গোৎসবের যাত্রা শুরু॥

 

 

 

নিউজ ডেস্কঃ বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ শনিবার। এ দিন থেকেই শুরু হয়েছে দেবীপক্ষের। এ দিন চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে শক্তির দশভুজা দেবীকে। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এ দিন থেকেই শুরু হবে দেবীপক্ষের। অর্থাৎ দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হচ্ছে এ দিন থেকেই। হিন্দু ধর্মমতে, মহালয়ায় দেব-দেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। এ দিন সূর্যোদয়ের সময় মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। মহালয়ার পর আগামী ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এবার ২৪০টি পূজা বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন