News71.com
 Bangladesh
 15 Oct 23, 09:16 AM
 108           
 0
 15 Oct 23, 09:16 AM

প্রয়োজনে ৩০০ আসনে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করবোঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রয়োজনে ৩০০ আসনে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করবোঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী

 

নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘প্রয়োজন হলে আমরা ৩০০ আসনে নির্বাচন করবো। বিএনপি করবে না তারা ভোট পাবে না, আমার গামছা মার্কা নির্বাচন করবে।’ শুক্রবার (১৩ অক্টাবর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর সাহাবুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, ‘নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস। এসব আর না, নৌকা পেলেই পাস হবে না। এবার গামছাও আছে, লাঙলও আছে। ধানের শীষ নাই তাতে কী? আনারস মার্কা দাঁড়াবে, পাখি মার্কা নিয়ে দাঁড়াবে। যার ইচ্ছা প্রত্যেকেই দাঁড়াতে পারবে, কাউকে মানা করা হবে না, মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে।’ কাদের সিদ্দিকী আরও বলেন, ‘নির্বাচনে কে আসল আর কে আসল না—এটা বড় কথা না। শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে, আমরা কেন্দ্রে ভোটার চাই। শত শত, হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে গিয়ে ভোট দেয়, তাহলে নির্বাচনে কে আসল আর কে আসল না, তা নিয়ে চিন্তা নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন