News71.com
 Bangladesh
 17 Jul 16, 07:13 PM
 364           
 0
 17 Jul 16, 07:13 PM

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে ।। প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে ।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ইতিমধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের কথা আলাদা। এদের বাইরে যাদের মধ্যে ঐক্য দরকার, তাদের মধ্যে ঐক্য হয়েছে ।

আজ গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। আরেক সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো কোনো রাজনৈতিক দল বলছে, তাদের সঙ্গে আলোচনায় না বসলে উগ্রবাদ বন্ধ হবে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাদের (রাজনৈতিক দল) এই কথার অর্থ মনে হয়, তাদের সঙ্গে বসলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ হবে, নইলে তারা তা চালিয়েই যাবে ।

বাংলাদেশ সম্মানজনক স্থানে পৌঁছছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করা হলো একটি ব্যক্তির স্বার্থে। আমি পদ্মাসেতু নির্মাণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিশ্বব্যাংক চায় আমরা সারাজীবন ভিক্ষা চাইবো, আর তারা ভিক্ষা দিয়ে যাবে। আমরা বাংলাদেশকে সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার নীতি নিয়ে ছিলাম। এখন বাংলাদেশ সম্মানজনক স্থানে পৌঁছে গেছে। যখন উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি অর্জন মাইনাস (ঋণাত্মক), তখন বাংলাদেশ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে ।

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত একাদশ এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) যোগদান শেষে প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন