News71.com
 Bangladesh
 11 Oct 23, 09:23 PM
 172           
 0
 11 Oct 23, 09:23 PM

জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ভয় করি নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ভয় করি নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এ পর্যন্ত এসেছি। সারা দেশের মানুষ আমার পরিবার। নির্বাচন নিয়ে চিন্তা নেই। জনগণ আমাদের সঙ্গে আছে। নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগেরও কারণ নেই। কারণ সরকারের প্রতি জনগণের সমর্থন আছে। বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

বারবার প্রাণনাশের চেষ্টা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বুলেট ও বোমার মুখোমুখি হয়ে আজকের অবস্থানে পৌঁছেছি। সর্বশক্তিমান আল্লাহ্ প্রত্যেক ব্যক্তিকে একটি কাজ দিয়েছেন এবং কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে রক্ষা করবেন। আমাকে রক্ষা করতে উপরে আল্লাহ্ আছেন আর মাঠে আমার দলের নেতাকর্মীরা আছেন। যখনই আমার ওপর কোনো হামলা হয়, আমার দলের লোকেরা সবসময় আমাকে রক্ষা করে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতাকর্মী নিহত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, দলের লোকেরা তাদের জীবনের বিনিময়ে মানব-ঢাল বানিয়ে প্রাণ রক্ষা করেছেন। আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, এটাই বড় কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন