News71.com
 Bangladesh
 11 Oct 23, 12:01 PM
 152           
 0
 11 Oct 23, 12:01 PM

সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

 

 

নিউজ ডেস্কঃ সরকার পতনের আন্দোলনে দল-মত নির্বিশেষে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ একাংশের উদ্যোগে 'গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সঙ্কট: শহীদ আবরার ফাহাদের প্রেরণা' শীর্ষক আলোচনা সভায় তিনি আহ্বান জানান।

 

সকল রাজনৈতিক দলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কথা এখন একটাই, কোনো কথা-বার্তা না বলে, কাল বিলম্ব না করে আসুন আমরা সবাই দল-মত নির্বিশেষে বাম, ডান, উত্তর-দক্ষিণ বুঝি না, যারা দেশকে ভালোবাসেন তারা সবাই ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না। এটার জন্যতো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এর আগে উনি উল্টা-পাল্টা কথা বলেছেন না? তলে তলে আপস হয়েছে। এটার জন্য মনে হয় তার মনিব ক্ষুব্ধ হয়েছেন। সেটার জন্য হয়তো তার চেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন। এসব দল ও সরকারগুলোতে তোষামোদি এমন পর্যায়ে চলে যায় যে, তখন তা হাস্যরসে পরিণত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন