News71.com
 Bangladesh
 11 Oct 23, 12:01 PM
 156           
 0
 11 Oct 23, 12:01 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াতের তিন নেতা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াতের তিন নেতা

 

 

নিউজ ডেস্কঃ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জামায়াতের তিন নেতা। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় কুমিল্লা-১২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ তিন নেতা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। অন্য দুই নেতা হলেন, ঢাকা মহানগর জামায়াত দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল ও উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে তারা দুপুর পৌনে ১টায় হাসপাতাল ত্যাগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন