News71.com
 Bangladesh
 09 Oct 23, 11:53 PM
 292           
 0
 09 Oct 23, 11:53 PM

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সোমবার সাক্ষাৎ করেছেন সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক স্টেট মিনিস্টার ডায়না জান্স। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সরকার প্রধানকে উদ্ধৃত করে গণমাধ্যমকে জানান, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ। সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, সুইডিশ স্টেট মিনিস্টার এ কথা উল্লেখ করেছেন বলে জানান তিনি। 

বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও সুইডেনের মধ্যে চমৎকার সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ এবং যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে বাঁচানো অর্থ মানবজাতির কল্যাণে ব্যয় করতে হবে। খাদ্যশস্য পরিবহণে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য এবং পণ্য পরিবহণ খরচ বেড়েছে। প্রধানমন্ত্রী সুইডিশ বিনিয়োগের জন্য একটি জমির প্রস্তাবও দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন