
নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পে সর্বনিম্ন গ্রেডে ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাব করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জরিপ ফলাফলের ভিত্তিতে রোববার এ প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি।দেশের পোশাক শিল্পে সর্বনিম্ন গ্রেডে ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাব করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জরিপ ফলাফলের ভিত্তিতে রোববার এ প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘গার্মেন্টস খাতে নূন্যতম মজুরি পুনর্নির্ধারণ পর্যবেক্ষণ ও প্রস্তাবনায় এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। সিপিডি জানিয়েছে, তারা ৭৬টি কারখানার ২২৮ জন শ্রমিকের ওপর গবেষণা করে এই প্রস্তাব দিচ্ছে।