News71.com
 Bangladesh
 17 Jul 16, 07:08 PM
 405           
 0
 17 Jul 16, 07:08 PM

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

নিউজ ডেস্ক: ভোলার মনপুরায় জলদস্যুদের হামলায় গুলিতে মহসিন (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আজ রবিবার ভোর ৪ টার দিকে উপজেলার কাছাকাছি বঙ্গোপসাগরে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের থেকে জানা যায়, মনপুরার বশির মাঝির ট্রলার নিয়ে মহসিনসহ একদল জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। এই সময় হঠাৎ একদল দস্যু জেলেদের ট্রলারে হামলা চালায় এবং তারা জেলেদের উদেশ্যে গুলি চালায়। এতে করে তাদের গুলিতে মহসিনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় এদের মধ্যে আরও ১৮ জন। 

এই ঘটনাস্থল ভোলার সীমানায় নয় জানিয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল বলেন, নোয়াখালীর হাতিয়া সীমানার বঙ্গোপসাগরের গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন